কমলগঞ্জে জেলা প্রশাসকের শীতবস্ত্র বিতরণ
প্রকাশিত হয়েছে : ২২ জানুয়ারি ২০২৬, ৬:৪২:১০ অপরাহ্ন

কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে জেলা প্রশাসকের পক্ষ থেকে দু:স্থ, অসহায় ও প্রতিবন্ধী পাঁচ শতাধিক শীতার্ত চা শ্রমিকদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২ টায় উপজেলার মাধবপুর উচ্চ বিদ্যালয় হলরুমে বিভিন্ন চা বাগানের প্রায় পাঁচ শতাধিক চা শ্রমিকদের মাঝে কম্বল এই বিতরণ করা হয়।
চা জনগোষ্ঠী প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের আয়োজনে সংগঠনের সভাপতি উত্তম যাদবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর চা বাগানের প্রধান ব্যবস্থাপক দিপন সিনহা। চা মজদুর পত্রিকার সম্পাদক সীতারাম বীনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মাধবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সোবহান, কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওন, মাধবপুর ইউনিয়ন পরিষদের সচিব সমরেন্দ্র কুমার সিংহ, ইউপি সদস্য ছাবিদ আলী ও মহিলা সদস্য মালতী বুনার্জী প্রমুখ। বক্তব্য রাখেন সীতারাম ভর, ফারুক আহমেদ ও চাম্পালাল রবিদাস।





