সাংবাদিক আব্দুল খালিকের দাফন
প্রকাশিত হয়েছে : ২২ জানুয়ারি ২০২৬, ৭:১৫:৫২ অপরাহ্ন
জকিগঞ্জ প্রতিনিধি : জকিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল খালিক তাপাদারের জানাজা গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় থানাবাজার মাদ্রসা মাঠে অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক গোরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে। জানাজায় ইমামতি করেন জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি আবুল হাসান।
সাংবাদিক আব্দুল খালিক গত ১৮ জানুয়ারী আমেরিকার নিউইয়র্কে নিজ বাসায় মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন থেকে লিভার সিরোসিস সমস্যায় ভোগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রহী রেখে গেছেন। জকিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য আবুল খালিক তাপাদার দীর্ঘদিন জকিগঞ্জে সাংবাদিকতা শেষে ২০০৭ সনে আমেরিকা গমন করে স্থায়ী বসবাস করলেও জকিগঞ্জ প্রেসক্লাবের সাথে সর্বদা যোগাযোগ ছিল।
জানাজাপূর্ব বক্তব্য রাখেন- মুফতি আবুল হাসান, আনোয়ার হোসন খান, প্রেসক্লাব সভাপতি এখলাছুর রহমান, সাবেক সভাপতি আবুল খায়ের চৌধুরী, কাজী জালাল উদ্দিন, মাওলানা আব্দুল মুছব্বির, মাওলানা মখলিছুর রহমান, নিজাম উদ্দিন খান, জয়েদ আহমদ, মোস্তাক আহমদ, সাংবাদিক মোর্শেদ লস্কর ও ইউনুছ আলী প্রমুখ।





