কমলগঞ্জে ৫ বিএনপি নেতাকে অব্যাহতি
প্রকাশিত হয়েছে : ২২ জানুয়ারি ২০২৬, ৭:৩২:২৪ অপরাহ্ন
কমলগঞ্জ প্রতিনিধি: দলীয় গঠনতন্ত্র ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর কমলগঞ্জ উপজেলা বিএনপি’র ৫ নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। গত ১৯ জানুয়ারী মৌলভীবাজার জেলা বিএনপি’র আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ুন ও সদস্য সচিব মো. আব্দুর রহিম রিপন এর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জানা যায়, বিএনপি কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) ধানের শীষের সংসদ সদস্য পদপ্রার্থী মুজিবুর রহমান চৌধুরীর অভিযোগের প্রেক্ষিতে জেলা বিএনপির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় গঠনতন্ত্র ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কমলগঞ্জ উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন বাবু, সদস্য গোলাম কিবরিয়া সফি, পুষ্প কুমার কানু, এড. আব্দুল আহাদ ও মো. শফিকুর রহমানসহ শ্রীমঙ্গল উপজেলার আরও ৫ নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়।





