মৌলভীবাজারে খেলাফত মজলিসের নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালা
প্রকাশিত হয়েছে : ২২ জানুয়ারি ২০২৬, ৮:৩২:১৩ অপরাহ্ন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার-৪ ও হবিগঞ্জ-১ নির্বাচনী আসনের নেতাকর্মীদের নিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে প্রাক-নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকাল ৩টায় শ্রীমঙ্গল উপজেলার বরুণা মাদরাসার কনফারেন্স রুমে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সদস্য ও মৌলভীবাজার জেলা সভাপতি মুফতী মাওলানা হাবিবুর রহমান ক্বাসেমী। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহসিনুল হাসান। আলোচক হিসেবে বক্তব্য রাখেন খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি আব্দুল আজিজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত ও ১০ দলীয় জোটের ঐক্যের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা শেখ নূরে আলম হামিদী এবং হবিগঞ্জ-১ আসনে ১০ দলীয় জোটের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা সিরাজুল ইসলাম মিরপুরী।
এছাড়াও উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা সহ-সভাপতি মাওলানা আসাদ আল হুসাইন, সহ-সভাপতি মাওলানা আবুল কালাম, জেলা প্রশিক্ষণ সম্পাদক ও শ্রীমঙ্গল উপজেলা সভাপতি মাওলানা মাহমুদুল হাসান, কমলগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা জয়নাল আবেদীনসহ কমলগঞ্জ, শ্রীমঙ্গল, বাহুবল ও নবীগঞ্জ উপজেলার বিভিন্ন সহযোগী সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ।





