মাশরুম চাষ প্রকল্পের আঞ্চলিক কর্মশালা
প্রকাশিত হয়েছে : ২২ জানুয়ারি ২০২৬, ৮:৩৪:১৬ অপরাহ্ন

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ির পরিকল্পনা প্রকল্প বাস্তবায়ন ও আইসিটি উইংয়ের পরিচালক কৃষিবিদ মো. আব্দুস সাত্তার বলেছেন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন সম্ভব হলেও পুষ্টি গ্রহণে এখনো আমরা পিছিয়ে আছি। মাশরুম নানান গুণের পাশাপাশি পুষ্টিসমৃদ্ধ একটি হালাল সবজি। তাই এই ফসলের আবাদ বাড়াতে হবে।
তিনি বুধবার দুপুরে সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) সিলেট অঞ্চলের আয়োজনে সিলেটে মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্পের আওতায় আঞ্চলিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
কৃষি সম্প্রসারন অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মো. মোশাররফ হোসেনের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারন অধিদপ্তর খামারবাড়ির পরিকল্পনা প্রকল্প বাস্তবায়ন ও আইসিটি উইংয়ের কৃষি অর্থনীতিবিদ কৃষিবিদ মো. মতিউর রহমান।
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ী ঢাকার মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র হৃাসকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. আখতার জাহান কাকন, এটিআই সিলেট এর অধ্যক্ষ সুব্রত কুমার চক্রবর্তী। কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মনোরঞ্জন অধিকারী, একেএম মাকসুূুল আলম, মো. হুমায়ুন দিলদার, এইও মনোয়ার হোসেন। বিজ্ঞপ্তি





