মৌলভীবাজারে তারেক রহমান বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করবো
প্রকাশিত হয়েছে : ২২ জানুয়ারি ২০২৬, ৮:৪৯:১০ অপরাহ্ন

মৌলভীবাজার প্রতিনিধি: বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গত ১৫/১৬ বছর ধরে যে নির্বাচন হয়েছে, সেটি নিয়ে কতগুলো তামাশা হয়েছে। একবার নিশিরাতের নির্বাচন হয়েছে। একবার ভোট চুরির নির্বাচন হয়েছে। তারা জনগণকে ভোট দিতে দেয় নাই।
বৃহস্পতিবার বিকেলে মৌলভীবাজারের আইনপুর মাঠে মৌলভীবাজার জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এসময় তারেক রহমান বলেন, এ দলের পালিয়ে যাওয়া নেতা কর্মীরা গায়েবি মামলা দিয়ে মানুষকে কথা বলতে দেয় নাই। কেউ প্রতিবাদ করলে কখনো গুম, গায়েবি মামলা আবার কখনো হত্যা করতো। তিনি বলেন আমি বলেছিলাম আই হ্যাভ এ প্লেন’। এটার একটা অংশ অচ্ছে এ দেশে বেকার যে সকল যুবক রয়েছে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করবো।
জেলা বিএনপি’র আহ্বায়ক ফয়জুল করিম ময়ুন এর সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুর রহিম রিপনের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এম নাসের রহমান, বিএনপির সাংগঠনিক সম্পাদক জিকে গউছ, মৌলভীবাজার ১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী নাসির উদ্দিন আহমেদ, মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মো. শওকতুল ইসলাম, মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুজিবুর রহমান চৌধুরী। এর আগে জেলার সাতটি উপজেলা থেকে বিএনপি’র প্রায় ৪০ হাজার নেতা কর্মীদের উপস্থিতিতে আইনপুর মাঠ পরিপূর্ণ হয়ে যায়।





