সিলেট-২ এর গণফোরাম প্রার্থী মুজিবুল হকের প্রথম নির্বাচনী জনসভা
প্রকাশিত হয়েছে : ২২ জানুয়ারি ২০২৬, ৯:৪৩:৪১ অপরাহ্ন
সিলেট- ২ (ওসমানীনগর – বিশ্বনাথ) আসনের গণফোরাম মনোনীত প্রার্থী এডভোকেট মো মুজিবুল হক এর উদীয়মান সূর্য প্রতীকের পক্ষে স্হানীয় দয়ামীর ইউনিয়ন এর কুরুয়া বাজারে ১ম নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে এ জনসভায় সভাপতিত্ব করেন -এলাকার বিশিষ্ট মুরব্বি আব্দুল মতিন। বক্তব্য রাখেন, যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট কমিউনিটি নেতা মো. আব্দুস শুকুর, আব্দুল হক নুনু মিয়া, আব্দুল হামিদ, বিশিষ্ট সমাজসেবী সাঈদ আহমেদ, জাহিদ মিয়া কাচা, বিশিষ্ট মুরব্বি খন্দকার আব্দুল বাছিত প্রমুখ।
সভা পরিচালনা করেন গণফোরাম ওসমানী নগর উপজেলা সেক্রেটারী মো: আপ্তাব মিয়া।





