জুড়ী ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র দ্বিবার্ষিক সম্মেলন
প্রকাশিত হয়েছে : ২৩ জানুয়ারি ২০২৬, ৬:১৭:৩৫ অপরাহ্ন
জুড়ী প্রতিনিধি: যুক্তরাজ্যে বসবাসরত জুড়ী উপজেলাবাসীর মিলনস্থল জুড়ী ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে এর দ্বিবার্ষিক সাধারণ সভা ও সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
২০ জানুয়ারি স্থানীয় সময় সন্ধ্যা ৭ টায় লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সালেহ আহমেদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জাবেল এর পরিচালনায় সভায় স্বাগতিক বক্তব্য রাখেন সভাপতি সালেহ আহমেদ, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জাবেল বাৎসরিক রিপোর্ট পেশ করেন এবং কোষাধ্যক্ষ সিপার রেজা আর্থিক রিপোর্ট পেশ করেন। প্রশ্নোত্তর পর্বে বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি আব্দুস সামাদ রাজু, জিল্লুর রহমান কয়েছ, জি এম চৌধুরী রনি, সাবেক সভাপতি ফারুক আহমেদ, রিয়াজ উদ্দিন, ইউনুছ মিয়া ও সহ সাধারণ সম্পাদক এম এ সবুর। উপস্থিত ছিলেন তাজুল ইসলাম, সাদিকুর রহমান, সাইফুজ্জামান দীপলু, সাইদুল ইসলাম, তারেক রহমান, আব্দুল মতিন মুন্না, মারুফ আহমেদ পাপ্পু, সাকের আহমেদ, রায়হান আহমেদ, রেজাউল ইসলাম রুবেল, কামরুল হুদা, নজরুল ইসলাম জুয়েল, মাহফুজ আহমেদ মুবিন, আব্দুর রহিম মামুন, ফয়জুল ইসলাম সাফিন, হাবিবুর রহমান প্রমুখ সভা শেষে সভাপতি সমাপনী বক্তব্য রাখেন এবং বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।
দ্বিতীয় অধিবেশনে প্রধান নির্বাচন কমিশনার সলিসিটর ছহুল আহমেদ মকু এবং সহকারী নির্বাচন কমিশনার ইউনুছ মিয়া ও ফারুক আহমেদ উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে জিল্লুর রহমান কয়েছকে সভাপতি, এম এ সবুরকে সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ হিসেবে সিপার রেজার নাম ঘোষণা করেন। আগামী দুই সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয়।





