কেমুসাসের সাহিত্য আসর অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২৩ জানুয়ারি ২০২৬, ৮:০৮:২১ অপরাহ্ন

কল্যাণব্রতের কবি হিসেবে পরিচিত বিশ্বাসের স্বপক্ষের সাহসী কবিকণ্ঠ ষাট দশকের শক্তিমান কবি আফজাল চৌধুরীর ২২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেমুসাসের ১২৬২তম সাপ্তাহিক সাহিত্য আসর বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। আসরে প্রধান অতিথির বক্তব্যে কেমুসাসের সাবেক সভাপতি কবি রাগিব হোসেন চৌধুরী বলেন, কবি আফজাল চৌধুরী ছিলেন সময় ও সমাজসচেতন এক প্রতিবাদী কণ্ঠস্বর। তাঁর কবিতায় মানবিক মূল্যবোধ, বিশ্বাস ও কল্যাণব্রতের যে দৃঢ় উচ্চারণ পাওয়া যায়, তা আজও প্রাসঙ্গিক ও প্রেরণাদায়ী। তিনি নতুন প্রজন্মকে আফজাল চৌধুরীর সাহিত্য পাঠ ও চর্চার আহ্বান জানান।
আলোচনা পর্বে বক্তারা কবি আফজাল চৌধুরীর জীবন, সাহিত্যকর্ম ও তাঁর কাব্যভাবনার বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা বলেন, ষাট দশকের সাহিত্য আন্দোলনে আফজাল চৌধুরীর ভূমিকা ছিল স্বতন্ত্র ও শক্তিশালী। তাঁর কবিতা সমাজবাস্তবতা, নৈতিক দৃঢ়তা ও মানবিক চেতনার অনন্য দলিল।
সন্ধ্যায় নগরীর দরগাহ গেইটস্থ কেমুসাসের সাহিত্য আসর কক্ষে সংসদের সাহিত্য ও গবেষণা সম্পাদক কথাসাহিত্যিক-ছড়াকার কামরুল আলমের সভাপতিত্বে ও কবি এস এম ফাহিমের সঞ্চালনায় আসরের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন কিসতাসুল মুসতাকিম। বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট সরকারি তিব্বিয়া কলেজের সাবেক অধ্যক্ষ ডা. কবি মো. মাশুকুর রহমান। অন্যদের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন কেমুসাসের কোষাধ্যক্ষ ভিন্নধারা সম্পাদক জাহেদুর রহমান চৌধুরী, কেমুসাসের লাইব্রেরি সম্পাদক কবি নাজমুল আনসারী, সাহিত্য সমালোচক অধ্যাপক কবি বাছিত ইবনে হাবীব, জালালাবাদ গ্যাসের কর্মকর্তা লেখক মফিক মোহাম্মদ এবং কবি আফজাল চৌধুরীর পুত্র সরকারি মদন মোহন কলেজের সহকারী অধ্যাপক মুহাম্মদ যুননূরাইন চৌধুরী। কবি আফজাল চৌধুরীকে নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন ছড়াকার আব্দুস সামাদ অয়ন।
লেখাপাঠে অংশগ্রহণ করেন কেমুসাসের সাধারণ সম্পাদক সেলিম আউয়াল, সরকারি মদন মোহন কলেজের সহকারী অধ্যাপক শোয়েবুর রহমান, কবি মো. আমীর হোসেন সোহাগ, কবি এ বি এম হাসান চৌধুরী, কবি সৈয়দ আলতাফ হোসেন খলকু, কণ্ঠশিল্পী বিমান বিহারী বিশ্বাস, মিলন কান্তি দাস, ছড়াকার হুসাইন হামিদ, কবি মোহাম্মদ শরীফ আহমদ, মো. মহসীন হাসান, তালিমুল তামিম, আব্দুল আজীজ, হাবিব আহমদ, মেহেদী হাসান, আরিফ জুলকারনাইন, জোনায়িদ আহমেদ, কাজী রাইয়ান হোসেন, রেদুয়ান আহমদ নাঈম, ইমরান আহমদ, নাহিদ হাসান, মো. মোছাদ্দিক আহমদ প্রমুখ। গান পরিবেশন করেন শাফাকাত নাসের আরাফ, মিলন কান্তি দাস ও হুসাইন হামিদ। সেরালেখক মনোনীত হন মিলন কান্তি দাস। বিজ্ঞপ্তি





