সিলেট-৬ আসনে ধানের শীষকে বিজয়ী করতে সবাই একাট্টা : এমরান চৌধুরী
প্রকাশিত হয়েছে : ২৩ জানুয়ারি ২০২৬, ৮:৫১:৩৩ অপরাহ্ন

সিলেট-৬ আসনে (গোলাপগঞ্জ-বিয়ানীবজার) বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, তারেক রহমানের সফরের পর নতুন উদ্যমে দলীয় নেতাকর্মীরা ভোটের মাঠে ঝাঁপিয়ে পড়েছেন। বিশেষ করে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারে ধানের শীষকে বিজয়ী করতে এখন সবাই একাট্টা।
বৃহস্পতিবার রাত ও শুক্রবার দিনে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের বিভিন্ন স্থানে পথসভা, উঠান বৈঠক, গণসংযোগ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এমরান চৌধুরীর সমর্থনে অনুষ্ঠিত কর্মসূচিগুলোর মধ্যে রয়েছে- বৃহস্পতিবার রাতে বিয়ানীবাজারের দুবাগ ইউনিয়নের সাদিমাপুর বাজারে গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ, শুক্রবার সকাল ৯টায় গোলাপগঞ্জের ডেপুটিবাজারে পথসভা, পরে শরীফগঞ্জ ইউনিয়নের ইসলামপুরে প্রবাসী শুক্কুর আলীর বাড়িতে উঠান বৈঠক, বেলা ১১টায় ইসলামপুর বাজারে গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ, পরে স্থানীয় রাংজিয়ল গ্রামের নজিব আলীর বাড়িতে উঠানবৈঠক এবং পৌনে ১২টায় স্থানীয় ইউপি মহিলা সদস্য সকিয়া বেগমের বাড়িতে মহিলা সমাবেশ। শান্তিরবাজার জামে মসজিদে জুমআর নামাজ আদায় করেন এমপি প্রার্থী অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। নামাজ শেষে মুসল্লি ও স্থানীয় জনতার সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।
অনুষ্ঠিত এসব কর্মসূচিতে জেলা এবং গোলাপঞ্জ-বিয়ানীবাজারের শীর্ষ নেতৃবৃন্দসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি





