বিএমবিএফ মহানগর শাখার শপথ অনুষ্ঠান
প্রকাশিত হয়েছে : ২৪ জানুয়ারি ২০২৬, ৬:৫৫:০৯ অপরাহ্ন

সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এমাদ উল্লাহ শহীদুল ইসলাম শাহীন বলেছেন, সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা ও মানবাধিকার রক্ষায় বিএমবিএফ-এর মতো সংগঠনগুলোর ভূমিকা অনস্বীকার্য। আর্তমানবতার সেবা এবং মানুষের মৌলিক অধিকার আদায়ে নবগঠিত মহানগর কমিটিকে রাজপথে ও আইনি ময়দানে আপসহীনভাবে কাজ করতে হবে।
শনিবার সকালে সিলেট নগরীর তালতলাস্থ একটি অভিজাত হোটেলে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট মহানগর শাখার নবগঠিত কমিটির শপথ গ্রহণ ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
বিএমবিএফ সিলেট মহানগর শাখার সভাপতি ও জাতীয় সদর দপ্তরের সমাজকল্যাণ সম্পাদক মনসুর আহমদ লস্করের সভাপতিত্বে এবং মহানগর শাখার সাধারণ সম্পাদক সামাদ আজাদের পরিচালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমবিএফ জাতীয় সদর দপ্তরের আন্তর্জাতিক বিশেষ প্রতিনিধি জুবের আহমদ লস্কর।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএমবিএফ সিলেট বিভাগের সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান, সংগঠনের মহাসচিব এস এম সাইফুর রেজা, সিলেট বিভাগের সাধারণ সম্পাদক ও সেন্ট্রাল অর্গ্যানাইজার মনোরঞ্জন তালুকদার, সিলেট জেলার প্রতিষ্ঠাতা সভাপতি আশরাফুর রহমান চৌধুরী, জেলা সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় প্রতিনিধি ইঞ্জিনিয়ার সবুজ বিশ্বাস।
অনুষ্ঠানের শুরুতে নবগঠিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করানো হয় এবং সংবর্ধিত অতিথি জুবের আহমদ লস্করকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়। বিজ্ঞপ্তি





