সদর উপজেলায় হাতপাখার নির্বাচনী প্রচারণা
প্রকাশিত হয়েছে : ২৪ জানুয়ারি ২০২৬, ৮:১৯:০৯ অপরাহ্ন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মাওলানা মাহমুদুল হাসান (এলএলবি) নির্বাচনী প্রচারণা করেছেন। শনিবার সিলেট সদর উপজেলার ৭ নম্বর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ফতেহপুর এলাকায় দিনব্যাপী গণসংযোগ ও প্রচারণা কর্মসূচি পালন করা হয়।
গণসংযোগকালে মাহমুদুল হাসান স্থানীয় বাজার, সড়ক ও জনবসতিপূর্ণ এলাকায় সাধারণ ভোটার, শ্রমজীবী মানুষ ও ব্যবসায়ীদের সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় তিনি ভোটারদের হাতে লিফলেট তুলে দেন এবং আসন্ন নির্বাচনে হাতপাখা প্রতীকে ভোট প্রদানের আহ্বান জানান।
প্রচারণাকালে তিনি বলেন, সিলেটের মানুষ দীর্ঘদিন ধরে বৈষম্য ও অবহেলার শিকার। আমরা এই অবস্থার পরিবর্তন চাই। জনগণের ভোট ও দোয়ার মাধ্যমে ইনশাআল্লাহ সিলেটকে একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও দুর্নীতিমুক্ত জনপদে রূপান্তর করা সম্ভব।
এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশের স্থানীয় নেতৃবৃন্দ, আলেম-ওলামা ও দলীয় কর্মীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি





