সকল স্তরে জবাবদিহীতা ও উন্নয়নে দাঁড়িপাল্লায় ভোট দিন : মাওলানা হাবিব
প্রকাশিত হয়েছে : ২৪ জানুয়ারি ২০২৬, ৯:০১:২৩ অপরাহ্ন

জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট জেলা আমীর ও সিলেট-১ (মহানগর ও সদর) আসনে জামায়াত ও ১০ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন, কল্যাণময় রাষ্ট্র গঠন করতে রাষ্ট্রীয় শক্তি ছাড়া সম্ভব নয়। সেজন্য রাষ্ট্র ও সরকারের প্রতিটি সেক্টরে যোগ্য মানুষ থাকতে হবে। জামায়াত ও দশ দলীয় জোট দেশের ৩০০ আসনে সেরকম প্রার্থী দিয়েছে, যারা সুদ ও ঘুষ খায় না। তারা প্রত্যেকেই যোগ্য নেতা হিসেবে দেশের কল্যাণে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে পারবেন। সিলেট-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করলে সকল স্তরের জবাবদিহীতার পাশাপাশি ও সিলেটের সকল সমস্যা চিহ্নিত করে মাস্টারপ্ল্যানের মাধ্যমে কাঙ্খিত উন্নয়ন নিশ্চিত করা হবে। ইনশাআল্লাহ।
তিনি শুক্রবার রাতে সিলেট নগরীর শাহপরান থানার ৩৫নং ওয়ার্ডের উত্তর জাহানপুরে এলাকাবাসীর উদ্যোগে সিলেট-১ আসনে জামায়াত ও ১০ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হাবিবুর রহমানের সমর্থনে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
সমাজসেবী ও শিক্ষাবিদ সুলেমান ফারুকের সভাপতিত্বে এবং ৩১নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি আবুল খায়েরের সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম।
বক্তব্য রাখেন, শাহপরান (র.) পূর্ব থানা জামায়াতের আমীর শামীম আহমদ, উদয়ন সমাজ কল্যাণ সংঘের সাবেক সভাপতি আব্দুস সালাম, মুরব্বী আব্দুল হাই কুতুব, প্রত্যাশা ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি দুলাল আহমেদ, রেনেসাঁর সহ-সভাপতি আব্দুল কাইয়ুম, সজিব তালুকদার, লিপন, ফখরুল ইসলাম, আব্দুল বাসিত বাছন ও ফরহাদ আহমদ। হাফিজ সুলতান মনসুরের কোরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে সূচীত পথসভায় স্বাগত বক্তব্য রাখেন সিলেট মহানগর শিবিরের প্রচার সম্পাদক এনামুল ইসলাম।
পথসভায় উপস্থিত ছিলেন শাহপরান পূর্ব থানার সেক্রেটারি সাইফুল ইসলাম, নায়েবে আমীর মো. ফয়জুল ইসলাম, সহ-সেক্রেটরি শাহ মাহমুদুল হক, অফিস সম্পাদক হোসেন আহমদ চৌধুরী, থানা জামায়াত নেতা নাসির উদ্দিন চৌধুরী, ৩৫নং ওয়ার্ডের সাবেক সভাপতি আহবাবুর রশিদ চৌধুরী লিমন, ৩২নং ওয়ার্ড সভাপতি আলমগীর হোসেন ও থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল জলিল প্রমুখ। বিজ্ঞপ্তি





