লাক্কাতুরা চা বাগানে বিদেশী মদ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ২৪ জানুয়ারি ২০২৬, ৯:১৩:৩১ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর লাক্কাতুরা চা-বাগান এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের ১২২ বোতল বিদেশি মদ জব্দ করেছে বলে পুলিশ। শুক্রবার (২৩ জানুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে এয়ারপোর্ট থানাধীন লাক্কাতুরা চা-বাগানের স্বপ্নকলিস্থ কল্যাণ বাউরীর বসতঘর থেকে এসব মাদক উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্টরা কৌশলে পালিয়ে যাওয়া কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
অভিযানে বসতঘরে তল্লাশি চালিয়ে ৩৭৫ মিলিলিটার পরিমাপের ওল্ড মংক, ম্যাজিক মোমেন্টস, রয়্যাল গ্রিন, সিগনেচার ও রয়্যাল স্ট্যাগ ব্র্যান্ডের মোট ১২২ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।
শনিবার এর সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামীদের গ্রেপ্তারে পুলিশের কার্যক্রম অব্যাহত রয়েছে।





