কুলাউড়ায় অধ্যক্ষ আব্দুল হান্নানের স্মরণসভা
প্রকাশিত হয়েছে : ২৫ জানুয়ারি ২০২৬, ৬:৪৪:৩৮ অপরাহ্ন

কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মরহুম আব্দুল হান্নানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। রোববার দুপুরে কলেজ মিলনায়তনে শিক্ষক কর্মচারীদের আয়োজনে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ একেএম শাহজালালের সভাপতিত্বে ও অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান মো. জামশেদ খানের পরিচালনায় বক্তব্য রাখেন বাংলা বিভাগের প্রভাষক মৃদুল লাল দে, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান বদরুল ইসলাম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সাহেদা খাতুন, সহকারী অধ্যাপক মোঃ মশিউর রহমান, সহকারী অধ্যাপক সজীব কুমার ভৌমিক প্রমুখ।
আলোচনা সভা শেষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করা হয়।





