জগন্নাথপুরে কয়ছর আহমদের সমর্থনে উঠান বৈঠক
প্রকাশিত হয়েছে : ২৫ জানুয়ারি ২০২৬, ৭:০৪:৪৮ অপরাহ্ন

জগন্নাথপুর সংবাদদাতা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্বাধীন জোট মনোনীত সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী কয়ছর এম আহমদ এর সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার রাত ৮টায় জগন্নাথপুর পৌরসভার ৪ নং ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে হবিবপুরস্থ যুক্তরাজ্য যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক আলিফ মিয়ার বাড়িতে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
৪ নম্বার ওয়ার্ড বিএনপির আহবায়ক সুহেল আমীনের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক হাসান আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক আবু হুরায়রা সাদ মাষ্টার। বক্তব্য রাখেন জগন্নাথপুর পৌর বিএনপির আহবায়ক কবি সালাহ উদ্দিন মিঠু, হবিবপুর কেশবপুর ফাজিল মাদরাসার শিক্ষক মাওলানা আলী হোসেন, জগন্নাথপুর পৌর বিএনপির সদস্য সাবেক ইউপি চেয়ারম্যন আছকির আলী, যুক্তরাজ্য বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রাজু আহমদ, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক এম এ মতিন, বিএনপি নেতা মাসুম আহমদ, যুক্তরাজ্য যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক আলিফ মিয়া, জগন্নাথপুর পৌর বিএনপির যুগ্ম আহবায়ক তকবুর মিয়া, শামসুল হক সমসু, সদস্য হাবিবুর রহমান হাবিল, কবির আহমদ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাদেক আহমদ, ৪ নং ওয়ার্ড বিএনপির সদস্য আব্দুল কাইয়ুম বাবর, ফজলুল হক আমিনী, শান্তিনগর হাসপাতাল পয়েন্ট বাজার কমিটির সাবেক সেক্রেটারী আব্দুল হান্নান, সাবেক কৃতি ফুটবলার মাহমুদ আলী, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শফিকুল ইসলাম খেজর, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আবুল হোসেন রাব্বি, আজিজুর রহমান বাবু, হাসান আহমদ, শামসুল হক প্রমূখ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ওয়ার্ড যুবদল সভাপতি আব্দুল মনাফ।





