প্রবাসীদের মেধা ও অভিজ্ঞতাকে কাজে লাগতে হবে: আরিফুল হক
প্রকাশিত হয়েছে : ২৫ জানুয়ারি ২০২৬, ৮:১৬:৩৬ অপরাহ্ন

বিএনপি মনোনীত সিলেট-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী বলেছেন, সিলেটের একটি বিশাল জনগোষ্ঠী বিদেশে থাকে। বিশেষ করে নতুন প্রজন্মের মেধাবী একটি অংশ ইউরোপ, আমেরিকা বা মধ্যপ্রচ্যের বিভিন্ন দেশে বসবাস করছে। তাদেরকে নিজের শেকড় বা দেশের প্রতি আকৃষ্ট করা কেবল আবেগীয় বিষয় নয় বরং দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্যও একটি বড় সুযোগ। তিনি বলেন, প্রবাসীদের কেবল রেমিট্যান্স যোদ্ধা হিসেবে না দেখে তাদের মেধা ও অভিজ্ঞতাকে কাজে লাগানোর জন্য একটি দীর্ঘমেয়াদী রাষ্ট্রীয় পরিকল্পনা প্রয়োজন।
রোববার জৈন্তাপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে আয়োজিত সমাবেশ-গণসংযোগকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন। এর পূর্বে তিনি গোয়াইনঘাট উপজেলার গুলতি চা-বাগান, জৈন্তাপুর উপজেলার লালাখাল চা-বাগানে শ্রমিকদের সাথে দেখা করেন এবং তাদের দাবি-দাওয়ার কথা শুনেন।
পৃথক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা আব্দুস শুকুর, তাঁতীদলের কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক ফয়েজ আহমদ দৌলত, সিলেট জেলা বিএনপির তাঁতী বিষয়ক সম্পাদক আব্দুল মালেক, সিলেট জেলা তাঁতী দলের সদস্য সচিব আলতাফ বিলাল, মহানগর কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোসারফ হোসেন, জৈন্তাপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রশীদ, সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, সাংগঠনিক সম্পাদক ইন্তাজ আলী, সাবেক সাধারণ সম্পাদক মুহিবুল হক মুহিব, ৬নং ফতেপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মসব্বির, দরবস্ত ইউনিয়নের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, লালাখাল ইউনিয়ন বিএনপির সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক হাফিজ জালাল, লালাখাল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহ আলম চৌধুরী তোফায়েল, নিজপাট ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস শুকুর, ইউনিয়ন মুক্তিযোদ্ধা দলের সভাপতি হারিছ উদ্দিন, কৃষকদলের আহবায়ক আব্দুল করিম, নিজপাট ইউনিয়ন কৃষকদলের সভাপতি মো. আব্দুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আজমল হোসেন, সদস্য ফয়সল আহমদ, জাসাসের সাবেক সাংগঠনিক সম্পাদক সুহেল আহমদ। বিজ্ঞপ্তি





