ইপিএসএমপি বাতিলের দাবিতে নাগরিক সমাজের প্রতিবাদ কর্মসূচী
প্রকাশিত হয়েছে : ২৫ জানুয়ারি ২০২৬, ৮:২০:০৮ অপরাহ্ন

অন্তর্বর্তীকালীন সরকার ২৫ বছর মেয়াদি জ্বালানি ও বিদ্যুৎ মহাপরিকল্পনা ২০২৫ (ইপিএসএমপি ২০২৫) অনুমোদনের পথে পা বাড়াতেই নাগরিক সমাজের বিভিন্ন প্রতিনিধি সংগঠন সিলেটে প্রতিবাদ কর্মসূচির পালন করেছেন।
রোববার সকালে নগরীর উপশহরে বাংলাদেশের প্রতিবেশ ও উন্নয়ন কর্মজোট (বিডব্লিউজিইডি)-এর উদ্যোগে এবং আইডিয়া, প্রতিবেশ ও উন্নয়ন ফোরাম-সিলেট ও উপকূলীয় জীবনযাত্রা ও পরিবেশ কর্মজোট (ক্লিন)-এর আয়োজনে এই প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। আইডিয়ার নির্বাহী পরিচালক নজমুল হকের সভাপতিত্বে এবং সঞ্চালনায় প্রতিবাদ কর্মসূচীতে নাগরিক সমাজের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, সরকারের খসড়া জ্বালানি ও বিদ্যুৎ মহাপরিকল্পনা প্রণয়ন প্রক্রিয়ায় জনসম্পৃক্ততা, নাগরিক সমাজের অংশগ্রহণ এবং স্বাধীন বিশেষজ্ঞদের ভূমিকা সম্পূর্ণভাবে অনুপস্থিত। জনশুনানি ও স্বচ্ছ পরামর্শ ছাড়াই এই পরিকল্পনা অনুমোদনের চেষ্টা পূর্ববর্তী সরকারের অস্বচ্ছ ও কর্তৃত্ববাদী নীতিনির্ধারণের পুনরাবৃত্তি মাত্র। বিজ্ঞপ্তি





