বড়লেখায় বিএনপি প্রার্থী নাসিরের গণসংযোগ
প্রকাশিত হয়েছে : ২৫ জানুয়ারি ২০২৬, ৮:২৩:৪৩ অপরাহ্ন

বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনের বিএনপি প্রার্থী নাসির উদ্দিন আহমেদ শনিবার রাতে বড়লেখা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ, মতবিনিময় ও নির্বাচনি জনসভা করেছেন। এসময় তিনি বলেন, দেশের প্রকৃত উন্নয়ন ও মানুষের অধিকার নিশ্চিত করতে বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিতে হবে। একমাত্র বিএনপির কাছেই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র নিরাপদ।
৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাহার উদ্দিনের সভাপতিত্বে ওয়ার্ড বিএনপি আয়োজিত নির্বাচনি জনসভায় ধানের শীষের প্রার্থী সংসদ সদস্যপ্রার্থী নাসির উদ্দিন আহমেদ মিঠু ছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজ, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জয়নাল আবেদীন, পৌর বিএনপির সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম ও সিনিয়র সহসভাপতি আব্দুল মালিক প্রমুখ।





