ফেঞ্চুগঞ্জে এম এ মালিকের গণসংযোগ
প্রকাশিত হয়েছে : ২৬ জানুয়ারি ২০২৬, ৭:৪২:৩২ অপরাহ্ন

সিলেট-৩ সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ আব্দুল মালিক বলেছেন, দেশের গণতন্ত্র, উন্নয়ন ও মানুষের ভোটাধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এ লক্ষ্যে তিনি ফেঞ্চুগঞ্জ উপজেলার পালপাড়া ও মাইজগাঁও এলাকায় গণসংযোগকালে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট ও দোয়া কামনা করেন।
রোববার সন্ধ্যায় ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে মাইজগাঁও পালপাড়ায় আয়োজিত গণসংযোগ ও উঠান বৈঠকে তিনি একথা বলেন। এম এ মালিক বলেন, দল আমাকে প্রার্থী হিসেবে দায়িত্ব দিয়েছে। এই দায়িত্ব পালনে আপনাদের সহযোগিতা ও সমর্থন প্রয়োজন। উন্নয়ন, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানাই। নদী ভাঙন রোধ, রাস্তাঘাট উন্নয়ন, স্কুল-কলেজ, মসজিদ-মন্দির ও মাদ্রাসার সার্বিক উন্নয়নে বিএনপি সরকার অঙ্গীকারবদ্ধ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী, জেলা বিএনপির উপদেষ্টা তৈমুর হোসেন খান বিপুল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ওয়াহিদুজ্জামান সফি, সাধারণ সম্পাদক তছলিম আহমেদ নেহার, সাবেক ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম মুরাদ, সহসভাপতি সাদিকুর রহমান টিপু, যুগ্ম সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন সাহেদসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বিজ্ঞপ্তি





