জকিগঞ্জ-কানাইঘাটকে মডেল এলাকায় রুপান্তর করা হবে : চাকসু মামুন
প্রকাশিত হয়েছে : ২৬ জানুয়ারি ২০২৬, ৮:৪১:০৬ অপরাহ্ন

‘উন্নয়ন বঞ্চিত জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলাকে বাংলাদেশের মডেল এলাকায় রুপান্তর করার ঘোষণা দিয়েছেন সিলেট -৫ আসনের স্বতন্ত্র প্রার্থী ও সিলেট জেলা বিএনপির সাবেক প্রথম সহ সভাপতি মামুনুর রশীদ (চাকসু মামুন)। তিনি বলেন, ভোট হলো একটি পবিত্র আমানত। জনগণ তাদের সেই পবিত্র আমানত দিয়ে আমাকে নির্বাচিত করলে এই অঞ্চলে পরিকল্পিতভাবে উন্নয়ন করা হবে। সবার সহযোগিতা নিয়ে উন্নয়ন, শান্তি ও সাম্য প্রতিষ্ঠার মাধ্যমে জকিগঞ্জ ও কানাইঘাটকে দেশের মডেল এলাকা হিসেবে করত চাই। রোববার বিকেলে জকিগঞ্জ পৌর শহরে ফুটবল মার্কার সমর্থনে মিছিল পরবর্তী পথসভায় উপরোক্ত কথা গুলো বলেন। এর আগে তিনি ফুটবল’ মার্কার প্রধান নির্বাচনী কার্যালয় জকিগঞ্জ পৌর শহরে উদ্বোধন করেন।
পথসভায় উপস্থিত ছিলেন জকিগঞ্জ পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস শাকুর, বিএনপি নেতা কাউন্সিলর শামীম আহমদ, কাউন্সিলর রিপন আহমদ, জামাল উদ্দিন, কানাইঘাট উপজেলা বিএনপির সহ সভাপতি ওয়েছ আহমদ, সাবেক জেলা ছাত্রদল নেতা অ্যাডভোকেট সাদিক শিকদার প্রমুখ। বিজ্ঞপ্তি





