মালনীছড়া চা বাগানে ভারতীয় পণ্যসহ আটক ১
প্রকাশিত হয়েছে : ২৬ জানুয়ারি ২০২৬, ৯:৩৮:১৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর মালনীছড়া থেকে বিপুল পরিমাণ ভারতীয় সানগ্লাস ও ইনজেকশনসহ একজনকে আটক করেছে পুলিশ। রোববার বিকাল সাড়ে ৪টার দিকে মালনীছড়া চা বাগানের আবাদানী গলির সম্মূখস্থ সিলেট- কোম্পানীগঞ্জ সড়ক থেকে তাকে আটক করা হয়।
আটককৃতের নাম মো. সোহেল আহমদ (৩৭)। তিনি সিলেটের গোয়াইনঘাট থানার রাধানগর বাজারের ভিতরেখেল এলাকার শফিকুল ইসলাম শফিক তালুকদারের ছেলে। আটককালে তার হেফাজত থেকে ১টি পিকআপে ৩৫৭ বক্স ভারতীয় সানগ্লাস এবং ১২০ বক্স ভারতীয় ইনজেকশন উদ্ধারের পর জব্দ করা হয়। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ২০ লাখ ১ হাজার ৬০০ টাকা বলে পুলিশ জানিয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে এর সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আইনানুগ ব্যবস্থা গ্রহণ পূর্বক আটককৃতকে আদালতে সোপর্দ করা হয়েছে।




