সিলেটে ছাত্রশক্তির ‘হ্যা যাত্রা’ কর্মসূচী কাল
প্রকাশিত হয়েছে : ২৭ জানুয়ারি ২০২৬, ৯:০৭:৫৩ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : জাতীয় ছাত্রশক্তির সারাদেশ ব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সিলেটে অনুষ্ঠিত হতে যাচ্ছে “হ্যাঁ যাত্রা”। আগামীকাল বুধবার (২৮ জানুয়ারি) বিকেল ৩টায় সিলেট নগরীর রিকাবীবাজারস্থ কাজী নজরুল অডিটরিয়ামে সাংগঠনিক সম্মেলন অনুষ্ঠিত হবে। এরপর বিকেল ৫টায় রিকাবীবাজার পয়েন্ট থেকে গণসংযোগ ও গণভোটে ‘হ্যা’ যাত্রা শুরু হবে। বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ শেষে চৌহাট্টা পয়েন্টে গিয়ে এই যাত্রা সমাপ্ত হবে।
উক্ত কর্মসূচিতে উপস্থিত থাকবেন জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান, সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার ও সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) তাওফীক এলাহী তাকরীম।
এছাড়াও কর্মসূচীতে কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও জুলাই অভ্যুত্থানের অন্যতম পরিচিত মুখ খান তালাত মাহমুদ রাফিসহ সিলেট বিভাগের ৪টি জেলা ও মহানগর কমিটির সকল স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করবেন।





