শান্তিগঞ্জে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ২৮ জানুয়ারি ২০২৬, ৬:৪১:২৭ অপরাহ্ন
শান্তিগঞ্জ প্রতিনিধি: শান্তিগঞ্জের দরগাপাশায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে মাহবুবা চৌধুরী ফাউন্ডেশন ইউকে। বুধবার দুপুর ১টায় আক্তাপাড়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার একটি কক্ষে ৩৭জন কৃতী শিক্ষার্থীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সম্মাননা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুক্তরাজ্য প্রবাসী রুপা মিয়া। ব্যবসায়ী আবদুস শহীদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী মাহবুবা ফাউন্ডেশনের অন্যতম সদস্য আকাশ খাঁন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন আক্তাপাড়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মইনুল হক, সহকারী অধ্যাপক মো. মাহবুবুর রহমান, উপ-অধ্যক্ষ মো. আব্দুর রশিদ, এলপিপির জোনাল হেড জমির আলী জামিল,ও দরগাপাশা ইউনিয়নের উদ্যোক্তা মশিউর রহমান রাজা।
এ সময় উপস্থিত ছিলেন মাষ্টার ফজলুর রহমান, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আখতারুজ্জামান বাবুল, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম সুমন, গপ্রবাসী নাইম আহমেদ, ব্যবসায়ী সালাউদ্দিন আহমেদ, মুকিম আহমেদ, সাবেক শিক্ষার্থী সাজনা চৌধুরী, প্রভাষক এমদাদুল হক, সহকারী অধ্যাপক আব্দুল আলীম, মাওলানা জয়নাল আবেদীন, সিনিয়র মৌলভী রুহুল আমিন, মৌলভী মো. মফিজুর রহমান, সহকারী অধ্যাপক ফয়সাল আহমদ, ইবতেদারী শিক্ষিকা শারমিন বেগম ও শিক্ষার্থীবৃন্দ।





