ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ২৮ জানুয়ারি ২০২৬, ৬:৪৪:০১ অপরাহ্ন

জগন্নাথপুর প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্বাধীন জোট মনোনীত সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কয়ছর এম আহমেদ এর সাথে জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্ট নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার দুপুরে ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের কনফারেন্স রুমে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রস্টের অন্যতম ট্রাস্টী সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী কয়ছর এম আহমদ। জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের ট্রাস্টের সাবেক চেয়ারম্যান মহিব চৌধুরীর সভাপতিত্বে ও সাবেক জেনারেল সেক্রেটারি মুজিবুর রহমান মুজিবের পরিচালনায় বক্তব্য রাখেন ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের সাবেক চেয়ারম্যান কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক মিয়া, এডুকেশন ট্রাস্টের সাবেক সহ সভাপতি এম এ কাদির, লন্ডনের সাবেক মেয়র গোলাম মর্তুজা, ট্রাস্টের প্রতিষ্ঠাতা ট্রাস্টী মোবারক আলী, মিছবাহুজ্জামান সোহেল, সুজাতুর রেজা, মিজানুর রহমান, ছমির আলী, ট্রাস্টী বকুল আব্দুস সবুর, আওলাদ হোসেন, জয়নাল কোরেশী, জালাল উদ্দিন।
এসময় ট্রাস্টের সদস্য মুজিবুর রহমান মুজিব, সৈয়দ ফখরুল ইসলাম সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন এডুকেশন ট্রাস্ট রিসোর্স সেন্টারের প্রধান প্রশিক্ষক রাশিদ আহমদ চৌধুরী মুরাদ।





