মোগলাবাজারে জিয়া মঞ্চের উঠান বৈঠক
প্রকাশিত হয়েছে : ২৮ জানুয়ারি ২০২৬, ৮:৪৬:১২ অপরাহ্ন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা এম.এ. মালিক বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি জনগণের ভোটে নির্বাচিত হলে অবহেলিত জনপদের উন্নয়নে ভূমিকা রাখব। প্রধান সমস্যাগুলো চিহ্নিত করে সকলের পরামর্শ নিয়ে কাজ করা হবে। আমার নির্বাচনী এলাকার সচেতন জনসাধারণকে সাথে নিয়ে প্রয়োজনীয় সকল প্রজেক্ট বাস্তবায়নের মাধ্যমে সিলেট-৩ কে দেশের অন্যতম একটি অঞ্চল হিসেবে গড়ে তোলা হবে ইনশাআল্লাহ। মঙ্গলবার দক্ষিণ সুরমার মোগলাবাজার ইউনিয়ন জিয়া মঞ্চ আয়োজিত উঠান বৈঠকে তিনি একথাগুলো বলেন।
জিয়া মঞ্চ মোগলাবাজার ইউনিয়ন সভাপতি আব্দুর রহিম এর সভাপতিত্বে ও জিয়া মঞ্চ দক্ষিণ সুরমার যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মতি এবং জিয়া মঞ্চ মোগলাবাজার ইউনিয়ন সাধারণ সম্পাদক আলী হোসেনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা নুরুল আমিন দুলু, মিয়া মুহাম্মদ মজনু, সিলেট জেলা বিএনপির প্রচার সম্পাদক লোকমান আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বজলুর রহমান ফয়েজ, সিলেট জেলা বিএনপি নেতা নামর আলী, জেলা বিএনপি সদস্য ও মোগলাবাজার ইউনিয়ন বিএনপি সভাপতি আফতাব উদ্দিন, জমিয়তে উলামা সিলেট জেলার সিনিয়র যুগ্ম সম্পাদক শরীফ উদ্দিন, সিলেট জেলা কৃষকদলের সদস্য আব্দুল মজিদ, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির কার্যনির্বাহী সম্পাদক মো. শাহ আলম, শাহ ইকবাল চিশতী ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র চেয়ারম্যান শাহ ইকবাল চিশতী, সিলেট জেলা যুবদলের সহ-সভাপতি মঈনুল ইসলাম মঞ্জু, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিফতাহুল কবির মিফতা, সিলেট জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মকসুদুল করিম নুহেল, জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক ও দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাবেক সহ-দপ্তর সম্পাদক মো. সাহেদ আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি





