‘নবীগঞ্জের ইতিকথা’ গ্রন্থের মোড়ক উন্মোচন
প্রকাশিত হয়েছে : ২৮ জানুয়ারি ২০২৬, ৮:৫৬:৫৪ অপরাহ্ন

সাংবাদিক মতিয়ার চৌধুরী রচিত ‘নবীগঞ্জের ইতিকথা’ একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দলিল। এই গ্রন্থে নবীগঞ্জসহ সমগ্র সিলেট অঞ্চলের প্রায় হাজার বছরের ইতিহাস-তথ্য উপস্থাপন করা হয়েছে। বইটি ভবিষ্যৎ গবেষকদের জন্য সহায়ক গ্রন্থ হিসেবে কাজ করবে।
মঙ্গলবার দুপুরে নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়ন পরিষদের সম্মেলনকক্ষে গ্রন্থটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সরাসরি ও ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বক্তারা এসব কথা বলেন।বিজনা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় কুর্শি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমানের সভাপতিত্বে এবং গীতিকার এম. মুজিবুর রহমানের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এস.আর চৌধুরী সেলিম, সাধারণ সম্পাদক আলমগীর মিয়া, দিনারপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ তনুজ রায়, কবি ও সাহিত্যিক এম ও বাছিত, কবি কয়েস আহমদ মাহদী, ছড়াকার জিয়া জালালী, সাংবাদিক হাসান আহমদ, গ্রন্থের লেখক সাংবাদিক ও গবেষক মতিয়ার চৌধুরী (ভার্চুয়ালি), নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর সাবেক সহকারী রেজিস্ট্রার, শাহ মনসুর আলী নোমান (ভার্চুয়ালি)। বিজ্ঞপ্তি





