জামালগঞ্জ বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু
প্রকাশিত হয়েছে : ২৮ জানুয়ারি ২০২৬, ৯:০২:৩৫ অপরাহ্ন

জামালগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হয়েছে। মঙ্গলবার বালিকা বিদ্যালয় মাঠে ৩ দিনব্যাপী প্রতিযোগিতার উদ্বোধন করেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূর।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভূষণ চক্রবর্তীর সভাপতিত্বে ও বিদ্যালয়ের শিক্ষক চিত্ত রঞ্জন দাসের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, সমাজসেবক মোহাম্মদ আব্দুর রব, জামালগঞ্জ কলেজের (অবসরপ্রাপ্ত) অধ্যক্ষ রফিকুল ইসলাম বিন বারী, গোয়াইনঘাট সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মো. দিলওয়ার হোসেন বাবর, জামালগঞ্জ সরকারী মডেল উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মো. লুৎফুর রহমান ও সাবেক প্রধান শিক্ষক আবুল কাশেম, জামালগঞ্জ কিন্ডারগার্টেনের অধ্যক্ষ জরিনা আক্তার বীনা, চাইল্ড কেয়ার কিন্ডারগার্টেনের অধ্যক্ষ ফখরুল আলম চৌধুরী, জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ, পূবালী ব্যাংকের ব্যবস্থাপক মূখলেছুর রহমান ও ব্যানবেইসের সহকারী প্রোগ্রামার অফিসার রবিউল ইসলাম।
ক্রীড়া শিক্ষক হোসনে আরা বেগমের পরিচালনায় শিক্ষার্থীদের নৃত্য, সংগীত ও আবৃত্তিতে বিদ্যালয় প্রাঙ্গণ উৎসবের মেতে ওঠে শিক্ষার্থীরা।





