জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের লিফলেট বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৮ জানুয়ারি ২০২৬, ৯:১৭:০৯ অপরাহ্ন

ধানের শীষের প্রার্থী সিলেট-১ আসনে খন্দকার আব্দুল মুক্তাদির ও ৬ আসনে এমরান আহমদ চৌধুরীর সমর্থনে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেটের উদ্যোগে প্রচার মিছিল ও লিফলেট বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে সিলেটের আদালত প্রাঙ্গণ এলাকা থেকে খন্দকার আব্দুল মুক্তাদির এর সমর্থনে লিফলেট বিতরণ ও প্রচার মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কদমতলী এলাকায় গিয়ে শেষ হয়। পরে সিলেট-৬ আসনের প্রার্থী এডভোকেট এমরান আহমদ চৌধুরী সমর্থনে বিয়ানীবাজার ও গোলাপগঞ্জের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ ও প্রচার মিছিল বের করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেটের আহবায়ক এডভোকেট শাহ আশরাফুল ইসলাম, সদস্য সচিব এডভোকেট আহমেদ ওবায়দুর রহমান ফাহমি, সিলেটের পিপি এডভোকেট আশিক উদ্দিন আশুক, মহানগর পিপি এডভোকেট বদরুল আহমদ চৌধুরী, এডভোকেট হাদিয়া চৌধুরী মুন্নী, এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, এডভোকেট মুজিবুর রহমান মুজিব, এডভোকেট এখলাছুর রহমান, এডভোকেট আল আসলাম মুমিন, এডভোকেট তানভির আখতার খান, এডভোকেট আব্দুল মুকিত অপি, এডভোকেট ইকবাল আহমদ, এডভোকেট লিয়াকত আলী, এডভোকেট সাজিদুল ইসলাম সজীব, এডভোকেট আলী হায়দার ফারুক, এডভোকেট মনজুর ইলাহী সামি ও এডভোকেট আব্দুর রাজ্জাক রাজ প্রমুখ। বিজ্ঞপ্তি





