মিডল্যান্ডে সেরা সাংবাদিক হিসেবে সম্মাননা পেলেন আতিক
প্রকাশিত হয়েছে : ২৮ জানুয়ারি ২০২৬, ৯:৩০:৪২ অপরাহ্ন

যুক্তরাজ্যের মিডল্যান্ড অঞ্চলে সেরা সাংবাদিক হিসেবে নির্বাচিত হয়েছেন বার্মিংহাম তথা মিডল্যান্ডের সাংবাদিক মোহাম্মদ আতিকুর রহমান। গত রোববার সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে লন্ডন বাংলা প্রেসক্লাবের পক্ষ থেকে ‘কমিউনিটি ফোকাসড বেস্ট রিপোর্টার’ হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি। লন্ডন বাংলা প্রেসক্লাবের ৩৩ বছরের ইতিহাসে এবারই প্রথম সাংবাদিকদের কাজের স্বীকৃতি হিসেবে এওয়ার্ড প্রদান করা হয়।
লন্ডন বাংলা প্রেসক্লাব জানায়, মিডল্যান্ড অঞ্চলের বাংলাদেশি কমিউনিটির সমস্যা, সম্ভাবনা ও অর্জন নিয়মিতভাবে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার জন্য তাকে এই স্বীকৃতি দেওয়া হয়েছে। পাশাপাশি ইনভেস্টিগেটিভ জার্নালিজমকে উৎসাহিত করাও এর অন্যতম উদ্দেশ্য।
সিলেটের হাওয়াপাড়া এলাকার বাসিন্দা মোহাম্মদ আতিকুর রহমানের সাংবাদিকতা জীবন শুরু হয় ২০০৪ সালে দৈনিক জালালাবাদে। পরবর্তীতে তিনি একই পত্রিকায় স্টাফ ও সিনিয়র স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করেন। ২০০৯ সালে যুক্তরাজ্যে এসে বাংলা ভয়েসের সহ-সম্পাদক হিসেবে যোগ দেন। বর্তমানে তিনি বাংলা মেইলের নিউজ এডিটর এবং বিভিন্ন টিভি চ্যানেলের বার্মিংহাম প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০২৪ সালের ডিসেম্বরে চ্যানেল এস ইউকে-তে পদোন্নতি পেয়ে মিডল্যান্ড প্রতিনিধি হন।
পুরস্কার প্রতিক্রিয়ায় তিনি বলেন, এ সম্মাননা পুরো মিডল্যান্ডের বাংলাদেশি কমিউনিটির। ভবিষ্যতেও কমিউনিটির বাস্তব চিত্র তুলে ধরতে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন মোহাম্নদ আতিকুর রহমান। উল্লেখ্য, লন্ডন বাংলা প্রেসক্লাব সমগ্র যুক্তরাজ্যের বাংলাভাষী গণমাধ্যমকর্মীদের একটি গুরুত্বপূর্ণ সংগঠন। বিজ্ঞপ্তি





