নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে পিঠা উৎসব
প্রকাশিত হয়েছে : ২৯ জানুয়ারি ২০২৬, ৬:৩৮:৩৪ অপরাহ্ন

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইইউবি) এ পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ‘লোক ঐতিহ্যের পিঠা উৎসব’ শিরোনামের সুর ও স্বাদের এ অনুষ্ঠান বৃহস্পতিবার সকালে উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী ও উপাচার্য প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইকবাল। পিঠা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক ও কালচারাল ক্লাবের উপদেষ্ঠা রানা লুৎফুর রহমান পীর।
এনইইউবি কালচারাল ক্লাবের সদস্য ওয়াহিদুল আউয়াল সানি ও সুমাইয়া তানহার পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, স্কুল অব হিউমেনিটিজ অ্যান্ড সোস্যাল সায়েন্সের ডিন প্রফেসর ডা. রনজিত কুমার দে, স্কুল অব বিজনেসের ডিন ও ব্যবসায় প্রশাসনের বিভাগীয় প্রধান রেবেকা সুলতানা চৌধুরী, এনইইউবি বোর্ড অব ট্রাস্টিজের সেক্রেটারি ও পরীক্ষা নিয়ন্ত্রক মো. লিয়াকত আলী শাহ ফরিদী, ইংরেজি বিভাগের প্রধান ও প্রক্টর মোহাম্মদ শামসুল কবির, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার নূরজাহান কাকলী, অর্থ পরিচালক অশোক রঞ্জন চৌধুরী, ছাত্র কল্যাণ উপদেষ্টা রথীন্দ্র চন্দ্র গোপ, কালচারাল ক্লাবের সভাপতি তৌফিক রহমান রাব্বি ও সেক্রেটারি সৈকত দেব শাওন প্রমুখ। দিনব্যাপী এ পিঠা উৎসবে বিভিন্ন বিভাগ ও দপ্তরের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন, দীনহীন সুমন, সঞ্জয়, জিৎ, পূজা, সুমিতা, পিয়াস ও এনইইউবি কালচারাল ক্লাবের সদস্যরা। বিজ্ঞপ্তি





