দলীয় পদে থাকা নির্বাচনী কর্মকর্তাদের বাদ দেয়া আহবান শিশির মনিরের
প্রকাশিত হয়েছে : ২৯ জানুয়ারি ২০২৬, ৬:৪৮:৫৪ অপরাহ্ন

সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের ১১ দলীয় জোটের প্রার্থী এডভোকেট মোহাম্মদ শিশির মনির বলেছেন, নির্বাচনে দলীয় পদে থাকা প্রিসাইডিং ও পোলিং অফিসারদের তালিকা করুন। তাদের তালিকা বাদ দিতে হবে। তাদের প্রশিক্ষণ নেবেননা। এসব গোয়েন্দা সংস্থা জানেন। স্বচ্ছ ও নিরপেক্ষ তালিকা করুন। কোন ধরনের শৈথিল্য দেখানো যাবেনা। বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় তিনি লাইভে এসব কথা বলেন।
তিনি লাইভে এসে আরও বলেন, যে সকল কেন্দ্র ঝুঁকিপূর্ণ সেই সব কেন্দ্রে সেনা মোতায়েন করুন এবং পুলিশের বুক পকেটে ক্যামেরা লাগিয়ে দিবেন। এতে সরকারের বাজেট আছে।
সহকারী রিটার্নিং কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, আপনাদের কাছে কিছু জানতে চাইলে শুধু বলেন অভিযোগ করলে ব্যবস্থা নেবো। কে অভিযোগ দেবে? মানুষ ভয় পায় অভিযোগ করতে। আপনাদের গোয়েন্দা সোর্স আছে। তাদের কাজে লাগান। অ্যাকশন নিন। নির্বাচন সুষ্ঠু ও নিরেপক্ষ হবে।





