গোয়াইনঘাটের যুগান্তকারী উন্নয়ন সম্ভব : আরিফুল হক
প্রকাশিত হয়েছে : ২৯ জানুয়ারি ২০২৬, ৭:১৪:০৭ অপরাহ্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত সিলেট-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী বলেছেন, গোয়াইনঘাটের যে প্রাকৃতিক সম্পদের ভান্ডার আছে শুধুমাত্র তা সঠিকভাবে কাজে লাগালে গোয়াইনঘাটের যুগান্তকারী উন্নয়ন করা সম্ভব। অতীতে এই অঞ্চলে সম্পদের লুটপাট হয়েছে, কিন্তু গোয়াইনঘাটবাসীর প্রাপ্য উন্নয়ন হয়নি। এবার সময় হয়েছে গোয়াইনঘাটবাসী তথা প্রাকৃতিক সম্পদে ভরপুর কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুর উপজেলাবাসীর প্রাপ্য হক বুঝিয়ে দেওয়ার।
বৃহস্পতিবার গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও-৯নং ডৌবাড়ী ও পশ্চিম আলীরগাঁও ইউনিয়নে দিনব্যাপি আয়োজিত সমাবেশ গণসংযোগকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
পৃথক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী, সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি মাহবুবুর রব চৌধুরী ফয়সল, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা আব্দুস শুকুর, লুৎফুল হক খোকন, তাঁতীদলের কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক ফয়েজ আহমদ দৌলত, সিলেট জেলা বিএনপির তাঁতী বিষয়ক সম্পাদক আব্দুল মালেক, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ ও উপজেলা পরিষদের সাবেক সম্পাদক শাহ আলম স্বপন, যুবদলের আহবায়ক এডভোকেট শাহাজান সিদ্দিকী, সিলেট জেলা তাঁতীদলের সদস্যসচিব আলতাফ হোসেন বিলাল, সদস্য মিজানুর রহমান ভূইয়া, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন, জালালাবাদ ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা হুসাইন আহমদ, যুক্তরাজ্য বিএনপি নেতা শেখ মো. দিলওয়ার হোসেন, গোয়াইনঘাট উপজেলা মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক মদরিছ আলী, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, নন্দিরগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি এম এ মতিন, ডৌবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আরিফ ইকবাল নেহাল, তোয়াকুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খালেদ আহমদ, গোয়াইনঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আহমদ হোসেন জামাল, যুগ্ম আহবায়ক হাবিব আহমদ, শ্রমিক দলের সভাপতি আমির উদ্দিন, উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহেদ আহমদ। বিজ্ঞপ্তি





