জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের দাবিতে মৌলভীবাজারে বিক্ষোভ
প্রকাশিত হয়েছে : ২৯ জানুয়ারি ২০২৬, ৭:২১:২৫ অপরাহ্ন

মৌলভীবাজার প্রতিনিধি: জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের দাবীতে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে সারা দেশের সকল সরকারী কর্মচারী সংগঠনের সাথে সংহতি প্রকাশ করে মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে বিক্ষোভ কর্মসূচী পালন করে কর্মচারী এসোসিয়েশন।
বিক্ষোভ কর্মসূচীতে এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল মুমিন রনি’র সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন মৌলভীবাজার জেলা শাখার সভাপতি এ.বি.এম ফিরোজ আলম চৌধুরী, সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র দত্ত প্রমুখ। বিক্ষোভ কর্মসূচীতে উপস্থিত ছিলেন বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন মৌলভীবাজার জেলা শাখার সহ-সভাপতি নিধুবন চন্দ্র দেব, এম.এ. জাবেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক সুজিত রঞ্জন ধর, ইকবাল উদ্দীন আহমদ, জয় কুমার দেব, লোকমান হোসাইন, সহ-দপ্তর সম্পাদক মো. কনু মিয়া, প্রচার সম্পাদক মো. সাইফুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক মো. আব্দুল কাদির, মহিলা ও শিশু সম্পাদিকা মিতালী পাল, সহ-সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক সঞ্জিব সিংহ, আইন সম্পাদক মো. মোশাররফ হোসেন, সহ-ক্রীড়া সম্পাদক মো. ফয়ছল মিয়া, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইবেমসানা শর্মা, ধর্ম সম্পাদক মো. রাকিবুল ইসলাম, সহ-ধর্ম সম্পাদক মো. মনোয়ার হোসেন।





