সমাজসেবক আতাউর রহমানের ইন্তেকাল
প্রকাশিত হয়েছে : ২৯ জানুয়ারি ২০২৬, ৭:২৪:০৬ অপরাহ্ন

শিবগঞ্জ জামিয়া হাতিমিয়া হাফিজিয়া মাদ্রাসা ও ইয়াতিমখানা পরিচালনা কমিটির সদস্য এবং সাদিপুর জামে মসজিদ কমিটির পরিচালক সদস্য সৈয়দ আতাউর রহমান (৭১) মঙ্গলবার সকালে সাদিপুর নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুমের জানাজার নামাজ ঐদিন বাদ মাগরিব নয়াসড়ক জামে মসজিদে অনুষ্ঠিত হয়। পরে মানিকপীর কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি দুই পুত্র ও এক কন্যা সন্তানসহ দেশ বিদেশে অসংখ্য আত্মীয়স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। বিজ্ঞপ্তি





