শাহজালাল জামে মসজিদ ইসলামী পাঠাগার পরিচালনায় কমিটি
প্রকাশিত হয়েছে : ২৯ জানুয়ারি ২০২৬, ৭:২৪:৪৩ অপরাহ্ন
গোলাপগঞ্জের শাহজালাল (র.) জামে মসজিদ ইসলামী পাঠাগার পরিচালনার নিমিত্তে একটি কমিটি গঠন করা হয়েছে। জ্যেষ্ট সাংবাদিক মো. ফয়ছল আলমকে সভাপতি ও সংগঠক তোফায়েল আহমেদকে সাধারণ সম্পাদক করে ২৯ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। মসজিদ কমিটির সকল সদস্য পদাধিকার বলে উক্ত পাঠাগারের সদস্য থাকবেন বলে সিদ্ধান্ত হয়েছে। বুধবার উপজেলার ঢাকাদক্ষিণ পূর্ব বাজারস্থ শাহজালাল (র.) জামে মসজিদে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
পাঠাগারের প্রধান উদ্যোক্তা প্রতিষ্ঠাতা প্রবাসী মো. নেজাম উদ্দিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সমাজসেবী আব্দুল মালিক, ঢাকাদক্ষিণ বাজার বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, ইউপি সদস্য খসরু মিয়া, সাংবাদিক মো. ফয়ছল আলম, লেখক খায়রুল ইসলাম সুয়েব, রেজা মিয়া, আব্দুল হাই, ছাদেক আহমদ, জামাল উদ্দিন, খলিলুর রহমান মাছুম, তোফায়েল আহমদ, তৈয়ব আলী, সাইদুল ইসলাম, মো. আক্তার মিয়া, চুনু মিয়া, মো. আব্দুল্লাহ, ছালে খান ও আব্দুল্লাহ আল মাহদী প্রমুখ। বিজ্ঞপ্তি





