তিন শিক্ষা প্রতিষ্ঠানে বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্টের মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ২৯ জানুয়ারি ২০২৬, ৭:২৬:৫৯ অপরাহ্ন

বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্টের ভর্তি সহায়তা প্রাপ্ত তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে মতবিনিময় করেছেন সংস্থাটির নেতৃবৃন্দ। তারা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদের লেখাপড়ার মান বৃদ্ধির জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানদের প্রতি আহবান জানিয়েছেন।
স্ব স্ব প্রতিষ্ঠানের আমন্ত্রণে ট্রাস্টের সেক্রেটারী দেলোয়ার হোসেন, ট্রেজারার আক্তার হোসেন এবং বোর্ড অব ট্রাস্টি মো. নেজাম উদ্দিন নজরুলের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বুধবার সকালে গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণ বহুমুখি উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক মো. আব্দুল হাই, দুপুরে ঢাকাদক্ষিণ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ইসমাইল উদ্দিন খান এবং বিকেলে ঢাকাদক্ষিণ দারুল উলুম হোসাইনিয়া মাদরাসার কমিটির সঙ্গে মতবিনিময় করেন। প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন সিলেট প্রেসক্লাবের সহ সভাপতি মো. ফয়ছল আলম। এসময় ট্রাস্টের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, তাদের প্রতিষ্ঠানে ভর্তি সহায়তাপ্রাপ্ত শিক্ষার্থীদের লেখাপড়ার মান আরো বৃদ্ধি পাবে এবং তারা ঝরে পড়া থেকে রক্ষা পাবে।
তিনটি প্রতিষ্ঠান পরিদর্শনকালে সমাসেবী আব্দুল মালিক, হোসেইন জামাল ও কবির আহমদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি





