বালাগঞ্জ জামায়াতের বিক্ষোভ মিছিল
প্রকাশিত হয়েছে : ২৯ জানুয়ারি ২০২৬, ৮:০৯:৫৫ অপরাহ্ন

বালাগঞ্জ প্রতিনিধি: শেরপুরের শ্রীবর্দি উপজেলা জামায়াত সেক্রেটারি হাফেজ রেজাউল করিমকে কুপিয়ে হত্যার প্রতিবাদে বালাগঞ্জ উপজেলা জামায়াতের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বালাগঞ্জ বাজারে উক্ত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন এবং বক্তৃতা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বালাগঞ্জ উপজেলা আমীর ডা. মুহাম্মাদ আব্দুল জলীল, উপজেলা জামায়াতের নায়েবে আমীর হাফেজ কুতুবউদ্দিন, উপজেলা জামায়াতের সেক্রেটারী এডভোকেট রহমত আলী।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মিজানুর রহমান, বালাগঞ্জ উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারী আমীর আলী, পূর্ব গৌরীপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা তরিকুল ইসলাম, বালাগঞ্জ সদর ইউনিয়ন জামায়াতের আমীর শফিকুর রহমান, পূর্ব পৈলনপুর ইউনিয়ন সভাপতি রেজাউর রাজা, বোয়ালজুড় ইউনিয়ন সভাপতি শাহ সানাওর আলী, পশ্চিম গৌরীপুর ইউনিয়ন সভাপতি ফখরুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশন বালাগঞ্জ উপজেলা সেক্রেটারী ফয়সল আহমদ, উপজেলা যুব বিভাগ সভাপতি মারুফ আহমদ লিয়াকত, উপজেলা যুব বিভাগ সেক্রেটারী দেলওয়ার আল হোসাইন সহ অন্যান্য নেতৃবৃন্দ।





