থার্স্ট ফর নলেজ মৌলভীবাজারের সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ৩০ জানুয়ারি ২০২৬, ৬:১৯:২৯ অপরাহ্ন

শ্রীমঙ্গল প্রতিনিধি: থার্স্ট ফর নলেজ (টিএফকে) মৌলভীবাজার জেলার উদ্যোগে সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের মামারবাড়ী রেস্টুরেন্টের হলরুমে এ আয়োজন করা হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওলানা বশির আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন থার্স্ট ফর নলেজ-এর প্রতিষ্ঠাতা সভাপতি আমেরিকা প্রবাসী বকশী মামুনুর রহমান।
সংগঠনের সহ-সাধারণ সম্পাদক শামীম আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের ফাউন্ডার মেম্বার বকশী আজমল হোসেন। এছাড়াও বক্তব্য দেন টিএফকে এর সহ-সাধারণ সম্পাদক মাওলানা জাবিদুর রহমান, মাস্টার মোস্তাক আহমদ শাহীন, মাস্টার গোলাম মুর্শেদ, সমাজসেবক সাইফুল ইসলাম জুনেদ, আশিকুল ইসলাম কাশেম, হোসাইন আহমদ ও শাওন আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ। সভা শেষে সংবর্ধিত অতিথিদের সম্মাননা প্রদান করা হয় এবং দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।





