কেমুসাসের ৮৯ বর্ষের সাধারণ সভা
প্রকাশিত হয়েছে : ৩০ জানুয়ারি ২০২৬, ৭:২৬:৪৭ অপরাহ্ন

কেন্দ্রীয় মুসলিম মুসলিম সাহিত্য সংসদ বাংলাদেশের ইতিহাসের একটি অংশ। বায়ান্ন’র ভাষা আন্দোলন থেকে শুরু করে দেশের প্রতিটি সংকটে প্রতিটি আন্দোলনে কেমুসাস ঐতিহাসিক ভূমিকা পালন করে আসছে। সাহিত্য-সংস্কৃতির বুদ্ধিবৃত্তিক বিকাশে কেমুসাস পুরো বাংলাদেশের জন্য আলোর বাতিঘর। এ সংসদ থেকেই প্রতিষ্ঠিত হয়ে অসংখ্য মানুষ শিক্ষা-সাহিত্য-সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। সাফল্যের সোনালি ধারাবাহিকতায় কেমুসাস যুগ থেকে যুগান্তরে সৃষ্টিশীল ও আলোকিত মানুষ উপহার দেবে। এ জন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে।
উপমহাদেশের অন্যতম ঐতিহ্যবাহী সাহিত্য প্রতিষ্ঠান কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ-এর ৮৯ বর্ষের বার্ষিক সাধারণ সভায় বক্তারা এসব কথা বলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় কেমুসাসের শহিদ সোলেমান হলে এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সভাপতি ভাষাসৈনিক অধ্যক্ষ মাসউদ খানের সভাপতিত্বে সভায় ২০২৫ সালের বার্ষিক সাধারণ সভার প্রতিবেদন পাঠ করেন সংসদের সাধারণ সম্পাদক সেলিম আউয়াল, ২০২৫ সালের আয়-ব্যয়ের হিসাব, অডিট রিপোর্ট এবং ২০২৬ সালের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন কোষাধ্যক্ষ জাহেদুর রহমান চৌধুরী, ৮৮ বর্ষের বার্ষিক সাধারণ সভা ২০২৪-এর কার্যবিবরণী পাঠ করেন সংসদের কার্যকরী পরিষদের সাহিত্য ও গবেষণা সম্পাদক কামরুল আলম, শোকপ্রস্তাব পাঠ করেন সংসদের মুখপত্র আল ইসলাহ সম্পাদক আহমদ মাহবুব ফেরদৌস। কার্যকরী কমিটির সহ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল মুকিত অপির সঞ্চালনায় সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন সংসদের সহ সভাপতি ও বার্ষিক সাধারণ সভা বাস্তবায়ন উপ-কমিটির আহ্বায়ক আফতাব চৌধুরী। সভায় জীবন সদস্যদের উত্থাপিত প্রশ্ন, পরামর্শ ও দাবির জবাব দেন সংসদের সাধারণ সম্পাদক সেলিম আউয়াল এবং সভামঞ্চে সংসদের সাবেক সভাপতি হারুনুজ্জামান চৌধুরী ও সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী উপস্থিত ছিলেন।
পৃষ্ঠপোষক সদস্য ও জীবন সদস্যদের মধ্য থেকে বক্তব্য দেন সৈয়দ মুহিবুর রহমান, তাবেদার রসুল বকুল, আব্দুল মঈদ চৌধুরী, অ্যাডভোকেট মোহাম্মদ রুহেল, মুহিত চৌধুরী, আবু সালেহ আহমদ, আবু তালেব মুরাদ, মো. আব্দুল বাসিত বাসন, বদরুল আহমদ চৌধুরী, অ্যাডভোকেট ইরফানুজ্জামান চৌধুরী, সৈয়দ বদরুল আলম, আব্দুল মালিক, মফিক মোহাম্মদ, শামসীর হারুনুর রশীদ, মাজহারুল ইসলাম জয়নাল, মোঃ আব্দুল্লাহ, সৈয়দ ফাওয়াদুল জাওয়াদ, সাজ্জাদ আহমদ সাজু, মো. বাদশা গাজী, জাহেদ আহমদ, কামাল আহমদ, সৈয়দ আছলাম হোসেন, তাসলিমা খানম বীথি, ওমর ফারুক, সাজন আহমদ সাজু, মোঃ রুহুল আমীন, ইব্রাহীম ইউসুফ, মোঃ মাসহুদুল হুদা খান, লোকমান আহমদ প্রমুখ। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন কেমুসাসের জীবন সদস্য শামসীর হারুনুর রশীদ। বিজ্ঞপ্তি





