সুনামগঞ্জে শিম বাগান থেকে ১১৯ বোতল বিদেশি মদ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ৩০ জানুয়ারি ২০২৬, ৮:৪৪:১৭ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুরে শিম বাগান থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করেছে র্যাব-৯। বৃহস্পতিবার দিবাগত রাত ৩ টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে বিশ্বম্ভরপুর থানাধীন সলুকাবাদের চেংবিল শিম বাগানের ভেতর অভিযান চালিয়ে ২টি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ১১৯ বোতল মদ উদ্ধার করা হয়। এঘটনার সাথে সংশ্লিষ্ট কাউকে আটক বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে এর সত্যতা নিশ্চিত করেছে র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে.এম শহীদুল ইসলাম সোহাগ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় উদ্ধারকৃত মাদক বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।





