সুনামগঞ্জে সুজনের উদ্যোগে জনগণের মুখামুখি অনুষ্ঠান
প্রকাশিত হয়েছে : ৩১ জানুয়ারি ২০২৬, ৭:৩৯:৫৯ অপরাহ্ন

সুনামগঞ্জ প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ ৪ আসনে প্রতিদ্বন্দ্বীতাকারী প্রার্থীগণ কে নিয়ে জনগণের মুখামুখি অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১ ঘটিকায় সুজন-সুশাসনের জন্য নাগরিক সুনামগঞ্জ জেলা কমিটির উদ্যোগে ঐতিহ্য যাদুঘর প্রাঙ্গণে ভোটারদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রার্থীরা।
জেলা সুজনের সভাপতি নুরুল হক আফিন্দীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফজলুল করিম সাঈদ’র সঞ্চালনায় বক্তব্য রাখেন সুজনের উপদেষ্টা প্রাক্তন অধ্যক্ষ সৈয়দ মহিবুল ইসলাম, উপদেষ্টা সুখেন্দু সেন, সহ সভাপতি আলী হায়দার, সুনামগঞ্জ ৪ আসনে স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জয়নুল জাকেরীন, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী এডভোকেট নাজমুল হুদা হিমেল, ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম পলাশী।
অনুষ্ঠানে প্রার্থীরা ভোটারদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এবং নির্বাচিত হলে জেলা সদরের অবকাঠামো উন্নয়ন সহ বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দেন। এসময় প্রার্থী আসন্ন সংসদ সদস্য নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করতে অঙ্গীকার করেন।





