জকিগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দের জাফলং ভ্রমণ
প্রকাশিত হয়েছে : ৩১ জানুয়ারি ২০২৬, ৭:৪৭:৫৭ অপরাহ্ন

জকিগঞ্জ প্রতিনিধি: জকিগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ গতকাল শনিবার (৩১ জানুয়ারি) এক আনন্দ ভ্রমণে সিলেটের পর্যটন কেন্দ্র জাফলং পরিদর্শন করেন। সৌহার্দ্য ও ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশে আয়োজিত এ ভ্রমণে প্রেসক্লাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
ভ্রমণে অংশ নেন জকিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এখলাছুর রহমান, সিনিয়র সহ-সভাপতি শ্রীকান্ত পাল, যুগ্ম সাধারণ সম্পাদক মোর্শেদ আলম লস্কর, সহ-সাধারণ সম্পাদক সীমান্ত তরফদার মাসুদ, কোষাধ্যক্ষ কে এম মামুন, দপ্তর ও পাঠাগার সম্পাদক ওমর ফারুক, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ ইউনুছ আলী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবু বক্কর মোঃ ফয়সল, নির্বাহী সদস্য আবুল খায়ের চৌধুরী ও আল হাছিব তাপাদার, কার্যকরী সদস্য অধ্যক্ষ এম আব্দুল্লাহ আল মামুন, নবাগত সদস্য কয়েছ আহমেদ, এম এ ওয়াহিদ চৌধুরী ও জাহাঙ্গীর সাহেদ প্রমুখ। ভ্রমণকালে নেতৃবৃন্দ জাফলংয়ের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি পারস্পরিক মতবিনিময় ও সৌহার্দ্য বৃদ্ধির সুযোগ পান। নেতৃবৃন্দ এ ধরনের আয়োজন সংগঠনের ঐক্য ও কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, লন্ডন প্রবাসী জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবী ফরিদ উদ্দিনের অর্থায়নে এ আনন্দ ভ্রমণ সম্পন্ন হয়। প্রেসক্লাব নেতৃবৃন্দ এ আয়োজনের জন্য তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।





