ছাতকে পুলিশের অভিযানে ইয়াবা সহ ২ যুবক গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ৩১ জানুয়ারি ২০২৬, ৮:৫৯:০২ অপরাহ্ন
ছাতক প্রতিনিধি: ছাতক থানা পুলিশের অভিযানে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার আবুল লেইছ ( ৪২) গোবিন্দগঞ্জ-সৈদের গাঁও ইউনিয়নের দিঘলী-চাকল পাড়া গ্রামের আব্দুল কাদিরের পুত্র ও গ্রেফতার মাসুদ রানা (৩৫) একই ইউনিয়নের তকিপুর গ্রামের মৃত রাশিদ আলীর পুত্র। তাদের বিরুদ্ধে থানায় একটি মামলা নং ২৩(১) ২৬ দায়ের করা হয়েছে। ওসি মিজানুর রহমান জানান,আটক ২ জন- কে আদালতে সোপর্দ করা হয়েছে।




