লালাবাজার ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্টের সেলাই মেশিন বিতরণ
প্রকাশিত হয়েছে : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ৭:১২:০৩ অপরাহ্ন

দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের ফ্রান্সে বসবাসরত প্রবাসীদের সামাজিক সংগঠন লালাবাজার ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ফ্রান্সের উদ্যোগে সুবিধাবঞ্চিত নারীদের সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার লালাবাজার ইউনিয়নের ফরিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে ফরিদপুর যুব সংঘের সার্বিক ব্যাবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে লালাবাজার ইউনিয়নের দুস্থ ও অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
লালাবাজার ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ফ্রান্সের সভাপতি হাফিজ জিল্লুর রহমানের সভাপতিত্বে ও যুব সংগঠক আব্দুল আমিন এবং আবু সাইদ তোফায়েলের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ফালাকুজ্জামান চৌধুরী জগলু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন-ল্যান্ড মার্ক সিলেট প্রাইভেট লিমিটেড এর চেয়ারম্যান আব্দুল আহাদ, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মাহবুবুর রহমান, জেলা বিএনপির প্রচার সম্পাদক লোকমান আহমদ, লালাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খায়রুল আফিয়ান চৌধুরী, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, দক্ষিণ সুরমা সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মইনুল হক মুরাদ, লালাবাজার হাইস্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক আব্দুল মালিক, শালিসী ব্যক্তিত্ব শহিদুর রহমান, যুক্তরাজ্য প্রবাসী শামসুল হক লায়েক, তারু মিয়া, আহবাবুর রহমান, লালাবাজার ইউনিয়ন বিএনপি সভাপতি জিলা মিয়া মেম্বার, সেক্রেটারি আমিনুর রহমান চৌধুরী শিফতা, বিএনপি নেতা জাহির আলী, আব্দুল হক, পাপড়ী রেষ্টুরেন্টের স্বত্বাধিকারী জুবায়ের আহমদ লিটন।
অনুষ্ঠানে ইউনিয়নের ৩২জন অসহায় দরিদ্র মহিলাদের মধ্যে ট্রাষ্টের পক্ষ থেকে সেলাই মেশিন বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি





