মনির আহমদ একাডেমীর বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
প্রকাশিত হয়েছে : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ৭:৪৩:১১ অপরাহ্ন

সিলেটের দক্ষিণ সুরমায় মনির আহমদ একাডেমী প্রাইভেট ক্যাডেট কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান রোববার দুপুরে দাউদপুর ইউনিয়নের তুরুকখলায় অবস্থিত একাডেমী ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মনির আহমদ একাডেমী প্রাইভেট ক্যাডেট কলেজের চেয়ারম্যান মনির উদ্দিন আহমদ।
কলেজের অধ্যক্ষ উজ্জ্বল কুমার সাহা এর সভাপতিত্বে ও উপাধ্যক্ষ মো. কামাল হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মনির আহমদ একাডেমীর ট্রাস্টি সদস্য যুক্তরাজ্য প্রবাসী কবির আহমদ, ভাইস চেয়ারম্যান নাদির আহমদ, ম্যানেজিং কমিটির সদস্য এটিএম মাসুদ চৌধুরী, ডা. জামিলুর রহমান ও রুজিনা বেগম। উপস্থিত ছিলেন একাডেমীর শিক্ষক প্রতিনিধি মো. আবুল কালাম, হৈমন্তী শুক্লা সাহা। অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে মনির আহমদ একাডেমী প্রাইভেট ক্যাডেট কলেজের চেয়ারম্যান মনির উদ্দিন আহমদ বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পড়াশোনার পাশাপাশি নিয়মিত ক্রীড়া চর্চা শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ, নেতৃত্ব গুণ ও দলগত কাজের মানসিকতা গড়ে তোলে। বিজ্ঞপ্তি





