দাউদপুরে বিএনপি প্রার্থী মালিকের উঠোন বৈঠক
প্রকাশিত হয়েছে : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ৮:০৬:১২ অপরাহ্ন

সিলেট-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপি চেয়ারপারসন এর উপদেষ্টা এম এ মালিক বলেছেন, বাংলাদেশে কখনো দেশবিরোধী কোনো আইন কিংবা বিদেশি অপশক্তিকে মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না। আমরা সংসদে গেলেও দাউদপুর, দক্ষিণ সুরমা ও বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ এলাকার মানুষের কথা দৃঢ়ভাবে তুলে ধরব। এম এ মালিক দাবি করেন, দাউদপুর বিএনপি ও জোটের একটি শক্তিশালী ঘাঁটি এবং এখানে বিপুল ভোটের ব্যবধানে বিজয় অর্জনের ব্যাপারে তিনি আশাবাদী।
তিনি রোববার সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুরে বিএনপি আয়োজিত সকল ওয়ার্ডে জনসংযোগ, পথসভা ও উঠান বৈঠকে এ কথাগুলো বলেন। এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সহসভাপতি ও দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি শাহাব উদ্দিন, সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম, প্রচার সম্পাদক লোকমান আহমেদ, দক্ষিণ সুরমা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস আলী, দাউদপুর ইউনিয়ন বিএনপি সভাপতি আতাউর রহমান আতা, সাধারণ সম্পাদক অলি মিয়া, লিভারপুল বিএনপি নেতা আব্দুল হক, দাউদপুর ইউনিয়ন বিএনপির সকল ওয়ার্ডের নেতৃবৃন্দসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী। বিজ্ঞপ্তি





