গোয়াইনঘাটে বিএনপি নেতা মাহবুব চৌধুরীর গণসংযোগ
প্রকাশিত হয়েছে : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ৮:০৯:৩৩ অপরাহ্ন

জনতার ভোটে জনতার সরকার গঠন করতে চায় বিএনপি। যেখানে কোনো ভেদাভেদ বা বৈষম্য থাকবে না। একটি নিরাপদ বাংলাদেশ গঠনে বিএনপি মানুষের কাছে প্রতিজ্ঞাবদ্ধ থাকবে। ধানের শীষের প্রার্থী, সিলেটের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীকে বিজয়ী করার মধ্য দিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাতে হবে, তাহলে দেশের প্রতিটি মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে।
ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আরিফুল হক চৌধুরীর পক্ষে গণসংযোগকালে সিলেট মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুব চৌধুরী উপরোক্ত কথা বলেন।
রোববার সিলেট-৪ আসনের গোয়াইনঘাট উপজেলার তুয়াকুল ইউনিয়নের বিভিন্ন গ্রামে তিনি সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের কাছে ধানের শীষে ভোট চান ও আরিফুল হক চৌধুরীর লিফলেট তুলে দেন। এ কর্মসূচীতে আরো ছিলেন সিলেট মহানগর বিএনপি নেতা আব্দুল জলিল, আনহার আহমদ, আহছানুজ্জামান শহিদ, রশিদ আলী, মো. আলাউদ্দিন, এনামুল হক, আনফর আলী, আব্দুন নুর, মছদ্দর আলী, মান্নান, আলিম উদ্দিন, তুয়াকুল ইউনিয়ন শ্রমিকদলের সাধারণ সম্পাদক সুহেল আহমদ প্রমূখ। বিজ্ঞপ্তি





