সংসদে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারবাসীর দাবিগুলো তুলে ধরবো : এমরান চৌধুরী
প্রকাশিত হয়েছে : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ৮:২৪:৩২ অপরাহ্ন

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের সব এলাকার ছোট-বড় সমস্যা আমার কাছে চিহ্নিত। আগামী দিনের জন্য আপনারা আমাকে মহান সংসদে পাঠালে সেখানে গলা ফাটিয়ে আপনাদের দাবিগুলো তুলে ধরবো এবং সমাধানের জোর প্রচেষ্টা চালাবো।
বিয়ানীবাজারের চারখাই বাজারে রোববার ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন, লন্ডন টাওয়ার হ্যামলেটস-এর ডেপুটি মেয়র ও লন্ডন বিএনপির সাবেক সভাপতি সায়েস্তা চৌধুরী কুদ্দুস, বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কমর উদ্দিনের মেয়ে সাবিনা খান পপি, জেলা বিএনপির উপদেষ্টা মহি সুন্নাহ চৌধুরী নারজিস ও গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন, সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি নজমুল হোসেন পুতুল, জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক মামুনুর রশীদ মামুন, সাংগঠনিক সম্পাদক ও গোলাপগঞ্জ পৌর বিএনপির সভাপতি মশিকুর রহমান মুহি, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, সিলেট-৬ আসনের বিএনপির নির্বাচনী সমন্বয়ক আব্দুল মন্নান, সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মমিনুল ইসলাম মুমিন, সাধারণ সম্পাদক মকসুদ আহমদ ও সাংগঠনিক সম্পাদক মাসরুর রাসেল, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. আহমেদ রেজা ও সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন, চারখাই ইউনিয়ন বিএনপির সভাপতি মক্তই মিয়া, সাধারণ সায়েক আহমদ চৌধুরী, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক দেলোয়ার হোসেন চৌধুরী, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক সাঈদুর রহমান আলমগীর, সহ-সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন লিমন, বিয়ানীবাজার উপজেলা ছাত্রদলের সভাপতি এনামুল ইসলাম ও সদস্যসচিব ইমরান আহমদ চৌধুরী ইমন প্রমুখ। বিজ্ঞপ্তি





