আছাব আলী প্রাথমিক বৃত্তির পুরস্কার বিতরণ
প্রকাশিত হয়েছে : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ৮:২৬:৪৯ অপরাহ্ন

বাংলাদেশ বেতার সিলেটের পরিচালক আব্দুল্লাহ মুহাম্মদ তারিক বলেছেন, বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের মেধা বিকাশে সহায়ক ভূমিকা পালন করে। একইসাথে শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতার মনোভাব তৈরি করে। তিনি শনিবার সকালে দক্ষিণ সুরমার জালালপুরে ২০ তম মোহাম্মদ আছাব আলী প্রাথমিক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বৃত্তি পরীক্ষা পরিচালনা কমিটির সহ-সভাপতি এম এ শহীদ পংকির সভাপতিত্বে এবং সচিব সাংবাদিক খালেদ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রোমান মিয়া ও জালালপুর ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহজাহান মাসুক। অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন বৃত্তির প্রধান পৃষ্ঠপোষক ও সিলেট মিলেনিয়ামের স্বত্বাধিকারী হোসেন আহমদ। আরো বক্তব্য রাখেন বাংলাদেশ ওয়েলফেয়ার কাউন্সিল ইউকের সভাপতি আব্দুল মুকিত, জালালপুর ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের যুগ্ম সম্পাদক মোস্তাক আহমদ ও সেবুল মিয়া, যুক্তরাজ্য প্রবাসী আব্দুল মালিক, জালালপুর ফাজিল মাদরাসার সহযোগী অধ্যাপক মাওলানা ইমদাদুর রহমান খান, মুরব্বি আব্দুল মতিন, বদরুল ইসলাম জয়দু, মনজ্জির আলী, বাবুল মিয়া সিকদার, পরীক্ষা পরিচালনা কমিটির সদস্য মুক্তার আহমদ, আখলাকুল আম্বিয়া বাতিন, সালমান আহমদ চৌধুরী, ব্যবসায়ী নজরুল ইসলাম, লায়েক উদ্দিন, এস এম ফাহিম, শিক্ষক আশরাফুল হক, মাহফুজুল হাসান ইব্রাহিম, নীলিমা বেগম, সীমা বেগম ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন অক্ষর পাল। অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন বিশ্বজিৎ তালুকদার। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ ইসহাক আহমদ। পরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সনদ ও নগদ অর্থ তুলে দেন অতিথিবৃন্দ। বিজ্ঞপ্তি





